Literary Periods

Chapter Activity

Rating
New / 5
Reviews
0
Read Sessions
0
Readers
0

ইংরেজি সাহিত্যের যুগসমূহ

Literary Periods of English Literature

450 AD → Present · Complete Timeline & Analysis

সংক্ষিপ্ত পর্যালোচনা All Periods at a Glance

ইংরেজি সাহিত্যের ইতিহাস প্রায় ১৫০০ বছরের দীর্ঘ যাত্রা। Anglo-Saxon যোদ্ধাদের বীরগাথা থেকে শুরু হয়ে আজকের Postmodern উপন্যাস পর্যন্ত এই যাত্রায় সমাজ পাল্টেছে, ভাষা পাল্টেছে, মানুষের চিন্তা-ভাবনা পাল্টেছেপ্রতিটি যুগের সাহিত্য সেই যুগের সামাজিক, রাজনৈতিকদার্শনিক পরিবর্তনের প্রতিফলন

পরীক্ষায় Literary Periods থেকে সাধারণত জিজ্ঞেস করা হয়: কোন যুগের সময়কাল কত? কোন লেখক কোন যুগের? কোন যুগে কোন ঐতিহাসিক ঘটনা ঘটেছে? এবং কোন যুগের প্রধান বৈশিষ্ট্য কী? নিচের ছক এবং বিস্তারিত আলোচনায় এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে

যুগ

সময়কাল

প্রধান রচনা

মূল বৈশিষ্ট্য

Old English / Anglo-Saxon

450 – 1066

Beowulf (মুখে মুখে)

Saxon, Angles, Jutes-দের ইংল্যান্ড

Middle English

1066 – 1500

Canterbury Tales

Norman Conquest-পরবর্তী

Age of Chaucer

1340 – 1400

Canterbury Tales

Middle English-এর উপ-যুগ

Renaissance

1500 – 1660

Paradise Lost, Hamlet

Humanism; Classical শিল্পের পুনরুজ্জীবন

Elizabethan

1558 – 1603

Shakespeare, Marlowe

Queen Elizabeth I-এর রাজত্বকাল

Jacobean

1603 – 1625

John Donne, Ben Jonson

King James I-এর রাজত্বকাল

Puritan / Commonwealth

1649 – 1660

Paradise Lost

Cromwell; Theatre বন্ধ

Neoclassical

1660 – 1798

Gulliver's Travels

Reason, Order, Clarity

Restoration

1660 – 1700

Absalom & Achitophel

Charles II সিংহাসনে

Augustan

1700 – 1745

The Rape of the Lock

Pope, Swift, Addison

Age of Sensibility

1745 – 1798

Elegy in a Country Churchyard

Dr. Johnson; Reason ও Feeling

Romantic

1798 – 1832

Lyrical Ballads

Imagination, Nature, Freedom

Victorian

1832 – 1901

Jane Eyre, David Copperfield

Queen Victoria; Industrialism

Modern

1901 – 1939

Mrs. Dalloway, Waste Land

Stream of Consciousness

Postmodern

1939 – present

Catch-22, Slaughterhouse-Five

Meta-fiction, Irony, Plurality

১. Old English Period 450 – 1066 AD
অন্য নাম: Anglo-Saxon Period | সাহিত্য ছিল মৌখিক

অন্য নাম: The Anglo-Saxon Period

ভাষা: Old English (West Germanic Language) — আধুনিক ইংরেজির সাথে খুব কম মিল

শাসকদল: Saxon, Angles ও Jutes — জার্মানি থেকে আসা। Saxon-এর আগে ছিল Roman শাসন

সাহিত্যের ধরন: মৌখিক (Oral) — Scops নামের কবিরা মুখে মুখে বলতেন

ধর্ম: Pagan থেকে ধীরে ধীরে Christian (৬ষ্ঠ শতকে St. Augustine মিশনারি হিসেবে আসেন)

শেষ: ১০৬৬ সালে Norman Conquest — William the Conqueror ইংল্যান্ড জয় করেন

প্রধান রচনালেখক

Beowulf — Old English Period-এর সবচেয়ে বিখ্যাত কাব্য। ৩১৮২ লাইনের এই Epic-এ বীর Beowulf তিনটি দানব হত্যা করে: Grendel, Grendel-এর মা এবং একটি Dragon। এটি Epic-এর প্রথম fire-breathing dragon-এর বর্ণনালেখকের নাম অজানাআনুমানিক ৭০০-১০০০ খ্রিস্টাব্দের রচনা

Caedmon — প্রথম পরিচিত ইংরেজি কবি; মাত্র একটি কবিতা টিকে আছে — 'Caedmon's Hymn'। Cynewulf — আরেকজন Anglo-Saxon কবি। Venerable Bede — 'An Ecclesiastical History of the English People' (৭৩১ AD) লিখেছেনইতিহাসের প্রাচীনতম ইংরেজি গদ্যগ্রন্থ। King Alfred the Great — Anglo-Saxon যুগের prose-এর পৃষ্ঠপোষক; অনেক Latin গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন

রচনা

সাল

লেখক

পরিচয়

Beowulf

আনু. ৭০০-১০০০

Anonymous

Epic Poem — দানব হত্যার বীরগাথা

Caedmon's Hymn

আনু. ৬৫৮-৮০

Caedmon

সবচেয়ে পুরনো ইংরেজি কবিতা

An Ecclesiastical History

৭৩১

Venerable Bede

প্রাচীন ইংরেজি গদ্য-ইতিহাস

The Anglo-Saxon Chronicle

৮৯০-

King Alfred

ইংল্যান্ডের ইতিহাসের দলিল

২. Middle English Period 1066 – 1500
Norman Conquest-
পরবর্তী | ফরাসি ভাষার প্রভাব | তিনটি উপ-যুগ

শুরু: ১০৬৬ — Battle of Hastings; William the Conqueror-এর Norman Conquest

ভাষা পরিবর্তন: French হলো রাজদরবারের ভাষা; Latin হলো Church-এর ভাষা; ইংরেজি হলো সাধারণ মানুষের

উপ-যুগ ১: ১০৬৬-১৩৪০ — Anglo-Norman Period (ফরাসির প্রভাব চরমে)

উপ-যুগ ২: ১৩৪০-১৪০০ — Age of Chaucer (ইংরেজি সাহিত্যের সত্যিকার যাত্রা)

উপ-যুগ ৩: ১৪০০-১৫০০ — The Dark/Barren Period (Chaucer-এর পরে উল্লেখযোগ্য কিছু নেই)

শেষ: ১৪৮৫ — Tudor Dynasty শুরু (Henry VII); Renaissance-এর দ্বারপ্রান্ত

▸ Anglo-Norman Period (1066-1340)

William the Conqueror-এর সাথে আসা Norman Frenchরা England-এর শাসক হলেন। French হয়ে গেল সরকারি ভাষাকিন্তু সাধারণ মানুষ ইংরেজিতে কথা বলতএই দুই ভাষার মিলনে Middle English তৈরি হলোপুরনো ইংরেজিফরাসির সংমিশ্রণএই সময়ের সাহিত্য তিনটি ধারায়: Church Literature (Latin-এ), Knight Literature (French-এ), Folklore (ইংরেজিতে)।

▸ Age of Chaucer (1340-1400)

Geoffrey Chaucer (১৩৪৩-১৪০০) — 'Father of English Poetry', 'Father of English Literature', 'Morning Star of the Renaissance'। তাঁর Canterbury Tales হলো Middle English-এর শ্রেষ্ঠ রচনা। ২৯ জন তীর্থযাত্রী Canterbury-তে যাচ্ছেন St. Thomas Becket-এর মন্দিরেপথে প্রত্যেকে একটি করে গল্প বলেনমোট ২৪টি গল্প সম্পন্ন হয়েছে। Chaucer প্রথম ইংরেজি লেখক হিসেবে Westminster Abbey-তে সমাধিত হনএটি Poets' Corner-এর শুরু

William Langland — Piers Plowman (১৪শ শতকে) লেখেন। Sir Thomas Malory — Le Morte d'Arthur (১৪৮৫) — King Arthur-এর গল্পের বিখ্যাত সংকলন

"He was not a Renaissance writer — Sir Thomas Malory কারণ Malory মারা যান ১৪৭১ সালে"

৩. The Renaissance 1500 – 1660
পুনর্জন্মের যুগ | Humanism | Classical Art-এর পুনরুজ্জীবন

অর্থ: French-এ 'Renaissance' = 'Rebirth' — জ্ঞানশিল্পের পুনর্জন্ম

মূল ভাবধারা: Humanism — মানুষমানবিক মূল্যবোধকে কেন্দ্রে রাখা

উৎস: Italy থেকে শুরু (Dante, Petrarch, Boccaccio); England-এ আসে ১৬শ শতকে

Idol of Renaissance: William Shakespeare

Poet's Poet: Edmund Spenser

Last word of Renaissance: John Milton

Early Renaissance Humanist: Sir Thomas More

অন্য নাম: Early Modern Period

▸ Preparation for Renaissance (1500-1558)

William Caxton ১৪৭৬ সালে England-এ প্রথম printing press স্থাপন করেন। Sir Thomas More 'Utopia' (১৫১৬) লেখেনআদর্শ রাষ্ট্রের কল্পনা। Thomas Wyatt ও Henry Howard (Earl of Surrey) Sonnet England-এ প্রবর্তন করেন। Surrey-ই প্রথম Blank Verse ব্যবহার করেন

▸ The Elizabethan Period (1558-1603)

Queen Elizabeth I-এর রাজত্বকালে ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ। Theatre flourished — Globe Theatre নির্মিত হলো। Christopher Marlowe (১৫৬৪-১৫৯৩) — 'Father of English Drama', 'Father of English Tragedy', 'Morning Star of English Drama' — Doctor Faustus, Tamburlaine লিখেছেন। Edmund Spenser (১৫৫২-১৫৯৯) — The Faerie Queene, The Shepheardes Calendar। Philip Sidney — Astrophil and Stella (প্রথম Sonnet sequence)।

William Shakespeare (১৫৬৪-১৬১৬) — সর্বকালের শ্রেষ্ঠ। ৩৭টি নাটক, ১৫৪টি Sonnet, দুটি narrative poem। Modern English-এ লিখেছেন। Ben Jonson (১৫৭২-১৬৩৭) — Volpone, The Alchemist, Bartholomew Fair।

▸ The Jacobean Period (1603-1625)

King James I-এর নামে Jacobean নামকরণ। John Donne (১৫৭২-১৬৩১) — Metaphysical Poetry-র জনক। Ben Jonson — Cavalier poetry tradition। Francis Bacon — 'Essays' প্রকাশ। King James Bible (১৬১১) — সবচেয়ে প্রভাবশালী ইংরেজি বাইবেল

▸ The Caroline Period (1625-1649)

King Charles I-এর নামে। Cavalier Poets — Robert Herrick, Richard Lovelace, Thomas Carew। John Milton এই Period-এ পড়েন

▸ The Commonwealth / Puritan Period (1649-1660)

Charles I-কে মাথা কেটে হত্যা করা হলো। Cromwell-এর Puritan রাজত্ব। Theatre বন্ধ। John Milton সরকারে কাজ করলেনএই যুগেই Paradise Lost রচনা শুরু

৪. The Neoclassical Period 1660 – 1798
Reason, Order, Clarity |
তিনটি উপ-যুগ

অন্য নাম: Pseudo-classical Period | Age of Reason | Enlightenment

মূল ভাবধারা: Reason ও Rationality; Classical Greek-Roman আদর্শ অনুসরণ

Literary Slogan: 'Art for Humanity's Sake'

প্রধান Form: Heroic Couplet (Dryden প্রতিষ্ঠিত, Pope পরিণত করেন)

Sub-periods: Restoration (1660-1700) + Augustan (1700-1745) + Age of Sensibility (1745-1798)

▸ Restoration Period (1660-1700)

১৬৬০ সালে Charles II ফ্রান্স থেকে ফিরে সিংহাসনে বসলেনএটিই 'Restoration।' Theatre পুনরায় খুললমহিলারা প্রথমবার মঞ্চে অভিনয় করতে পারলেন। John Dryden (১৬৩১-১৭০০) — এই Period-এর কেন্দ্রীয় ব্যক্তিত্ব। Absalom and Achitophel, Mac Flecknoe, All for Love। Aphra Behnপ্রথম ইংরেজি পেশাদার মহিলা লেখক

▸ The Augustan Age (1700-1745)

Alexander Pope-এর যুগ। Jonathan Swift, Joseph Addison, Richard Steele। The Spectator (Addison ও Steele) — উদ্দেশ্য: 'to enliven morality with wit and to temper wit with morality।' Pope-এর Essay on Criticism, The Rape of the Lock, Essay on Man। Swift-এর Gulliver's Travels।

▸ Age of Sensibility / Age of Johnson (1745-1798)

Dr. Samuel Johnson-এর যুগঅন্য নাম: Age of Reason, Transitional Period। Thomas Gray — 'Elegy Written in a Country Churchyard' (১৭৫১) — 'Where ignorance is bliss, it is folly to be wise।' Oliver Goldsmith — The Deserted Village, She Stoops to Conquer। Gothic Novel শুরু: Horace Walpole-এর The Castle of Otranto (১৭৬৪)।

৫. The Romantic Period 1798 – 1832
Total 34 years | Imagination over Reason | Nature, Freedom, Emotion

শুরু: ১৭৯৮ — Wordsworth ও Coleridge-এর Lyrical Ballads প্রকাশ

শেষ: ১৮৩২ — Reform Bill পাস; Queen Victoria-র রাজত্বের প্রস্তুতি

মূল ভাবধারা: Imagination, Emotion, Nature, Freedom, Supernatural

What is Romanticism?: 'Movement for imagination over reason'

সময়কাল: মাত্র ৩৪ বছর — Early 19th Century-র অন্তর্গত

দুটি প্রজন্ম: 1st Generation: Wordsworth, Coleridge, Southey (Lake Poets) | 2nd: Byron, Shelley, Keats

প্রথম প্রজন্ম — The Lake Poets

William Wordsworth (১৭৭০-১৮৫০) — 'Poet of Nature', 'Poet of Common Man'। Lyrical Ballads (Coleridge-এর সাথে), The Prelude, Tintern Abbey। বিখ্যাত উক্তি: 'Poetry is the spontaneous overflow of powerful feelings' ও 'The child is the father of man।' S.T. Coleridge (১৭৭২-১৮৩৪) — The Rime of the Ancient Mariner, Kubla Khan, Christabel। Robert Southey — Lake Poets-এর তৃতীয় সদস্য

দ্বিতীয় প্রজন্মবিদ্রোহী কবিরা

Lord Byron (১৭৮৮-১৮২৪) — Don Juan, Childe Harold's Pilgrimage (১৮১২)। Byron Pope-এর কবিতাকে admire করতেনঅন্য Romantics-দের মতো নন। P.B. Shelley (১৭৯২-১৮২২) — Ode to the West Wind, Prometheus Unbound, Adonais (Keats-এর মৃত্যুতে elegy)। The Triumph of Life (অসমাপ্ত)। John Keats (১৭৯৫-১৮২১) — সবচেয়ে কম বয়সে মারা গেছেন; Ode on a Grecian Urn, Hyperion। বলা হয় 'Sensuousness is a paramount bias of his genius।'

Jane Austen (১৭৭৫-১৮১৭) — Romantic Period-এ লিখলেও ছিলেন anti-romantic। Sir Walter Scott — Waverley novels; Historical Fiction-এর জনক

▸ Romantic Period-এর প্রধান রচনা

রচনা

সাল/কবি

ধরন

বিশেষ তথ্য

Lyrical Ballads

1798

Wordsworth & Coleridge

Romantic Period শুরুর ঘোষণা; প্রথম প্রকাশিত = Blake's Songs of Innocence (1789)

The Prelude

Wordsworth

Blank Verse

Wordsworth-এর আত্মজীবনীমূলক কবিতা

The Rime of the Ancient Mariner

Coleridge

Supernatural Ballad

Lyrical Ballads-এর সবচেয়ে বড় কবিতা

Kubla Khan

Coleridge

Dream Vision

Opium-স্বপ্নে লেখা; অসমাপ্ত

Childe Harold's Pilgrimage

1812

Byron

Byron-এর খ্যাতির সূচনা

Don Juan

Byron

Epic Satire

Byron-এর দীর্ঘতম কবিতা

Prometheus Unbound

Shelley

Lyrical Drama

মুক্তির গান

Adonais

Shelley

Pastoral Elegy

Keats-এর মৃত্যুতে

Ode on a Grecian Urn

Keats

Ode

'Beauty is truth, truth is beauty'

Pride and Prejudice

1813

Jane Austen

Romantic Period-এর Domestic Novel

৬. The Victorian Period 1832 – 1901
Queen Victoria-র
রাজত্বকাল | Industrialism | Social Reform

সময়কাল: ১৮৩২-১৯০১ — ১৯শ শতকের অন্তর্গত

সূচনা: Reform Bill of 1832 পাস | Queen Victoria ১৮৩৭-এ সিংহাসনে

বৈশিষ্ট্য: Industrialization, Utilitarianism, Colonialism, Social Reform, Moral Seriousness

প্রধান Form: Novel — Victorian Age = 'The Age of the Novel'

উপ-যুগ ১: ১৮৪৮-৬০: Pre-Raphaelites (Dante Gabriel Rossetti, Christina Rossetti, William Morris)

উপ-যুগ ২: ১৮৮০-১৯০১: Aestheticism & Decadence — 'Art for Art's Sake' (Oscar Wilde)

▸ Victorian Novel — মহান ঔপন্যাসিকরা

Charles Dickens (১৮১২-১৮৭০) — Victorian Age-এর সবচেয়ে জনপ্রিয় লেখক। Oliver Twist, David Copperfield, Great Expectations, A Tale of Two Cities, The Pickwick Papers। তিনি সাধারণত তাঁর চরিত্রদের caricature করেন। Charlotte Brontë — Jane Eyre (১৮৪৭)। Emily Brontë — Wuthering Heights (১৮৪৭)। The Brontë sisters wrote during the Victorian Period।

George Eliot (Mary Ann Evans) — Middlemarch, Silas Marner, The Mill on the Floss। Thomas Hardy — Tess of the D'Urbervilles, Return of the Native। Hardy একজন Pessimist। William Makepeace Thackeray — Vanity Fair। Anthony Trollope — Barchester Chronicles।

▸ Victorian Poetry

Alfred Lord Tennyson (১৮০৯-১৮৯২) — 'Poet Laureate of the Victorian Age।' In Memoriam, Ulysses, 'The Charge of the Light Brigade,' Tithonus (Dramatic Monologue), The Lady of Shalott (Medieval era set)। Robert Browning (১৮১২-১৮৮৯) — Dramatic Monologue-এর master। 'Meeting at Night' = Monologue, 'A Grammarian's Funeral' = Browning। Matthew Arnold (১৮২২-১৮৮৮) — 'The Scholar Gipsy,' 'Dover Beach।'

Gerard Manley Hopkins (১৮৪৪-১৮৮৯) — Victorian Period-এ লিখেছেন কিন্তু ২০শ শতক পর্যন্ত publish হননি। Christina Rossetti — 'Goblin Market।'

▸ Victorian Prose

John Stuart Mill — On Liberty, Autobiography। Cardinal Newman — The Idea of a University। Thomas Carlyle — Sartor Resartus ('Sartor Resartus' is Carlyle's। John Ruskin — Unto This Last (Ruskin on moral reforms। Matthew Arnold — Culture and Anarchy। Walter Pater — 'Art for Art's Sake'-এর প্রবক্তা

Oscar Wilde (১৮৫৪-১৯০০) — Irish। 'The Picture of Dorian Gray,' The Importance of Being Earnest, Lady Windermere's Fan। 'Lady Windermere's Fan' = Oscar Wilde।

৭. The Modern Period 1901 – 1939
1st half of 20th Century | WWI ও WWII-
এর প্রভাব | Experimentation

সময়কাল: ১৯০১-১৯৩৯ — ২০শ শতকের প্রথমার্ধ

সূচনা: Queen Victoria-র মৃত্যু ও Boer War

বৈশিষ্ট্য: 'Modern age is an age of Pessimism, Cynicism, Conflicts, Controversies, and Subjectivity'

প্রধান কৌশল: Stream of Consciousness; Interior Monologue; Non-linear Narrative

উপ-যুগ ১: ১৯০১-১০ — Edwardian Period (King Edward VII)

উপ-যুগ ২: ১৯১০-৩৬ — Georgian Period (King George V)

WWI কবিরা: Wilfred Owen, Siegfried Sassoon, Rupert Brooke, Edmund Blunden — war poets

▸ Modern Novel

James Joyce (১৮৮২-১৯৪১) — Irish। Ulysses ২৪ ঘণ্টার মধ্যে সংঘটিত হয়। Dubliners, A Portrait of the Artist as a Young Man। Virginia Woolf (১৮৮২-১৯৪১) — Mrs. Dalloway, To the Lighthouse, The Waves, Orlando (transgender theme )। Stream of consciousness-এর পথিকৃৎ। বলেছেন 'A woman must have money and a room of her own।'

D.H. Lawrence — Sons and Lovers, Women in Love। E.M. Forster — A Passage to India, Howards End। Joseph Conrad — Heart of Darkness, Lord Jim। W.B. Yeats — Irish কবি; 'The Second Coming,' 'The Lake Isle of Innisfree।'

▸ Modern Poetry

T.S. Eliot (১৮৮৮-১৯৬৫) — 'The Waste Land' (১৯২২), 'The Love Song of J. Alfred Prufrock,' Four Quartets (East Coker)। Nobel Prize ১৯৪৮। W.B. Yeats — Nobel Prize ১৯২৩। W.H. Auden — 'Musée des Beaux Arts।' Wilfred Owen — Anti-war poems। East Coker = T.S. Eliot।

৮. The Postmodern Period 1939 – Present
2nd half of 20th Century | Meta-fiction | Plurality of Truth

সময়কাল: ১৯৩৯-বর্তমান — ২০শ শতকের দ্বিতীয়ার্ধ

বৈশিষ্ট্য: Meta-fiction, Irony, Pastiche, Parody, Intertextuality, Distrust of grand narratives

প্রধান লেখক: Samuel Beckett, Harold Pinter, Doris Lessing, Salman Rushdie

Theatre of the Absurd: Samuel Beckett — Waiting for Godot; Harold Pinter

Samuel Beckett (১৯০৬-১৯৮৯) — Irish। Waiting for Godot (Absurdist Drama)। Nobel Prize ১৯৬৯। Salman Rushdie — Midnight's Children (Booker Prize ১৯৮১), The Satanic Verses। William Golding — Lord of the Flies; Nobel Prize ১৯৮৩। Doris Lessing — Nobel Prize ২০০৭। Harold Pinter — Nobel Prize ২০০৫।

কালানুক্রমিক সারসংক্ষেপ Master Timeline

যুগ

সময়কাল

প্রধান লেখক

মূল বৈশিষ্ট্য

Anglo-Saxon

450-1066

Caedmon, Bede, King Alfred

Beowulf (Epic); মৌখিক সাহিত্য

Middle English

1066-1500

Chaucer, Langland, Malory

Canterbury Tales; Norman প্রভাব

Renaissance

1500-1660

Shakespeare, Marlowe, Spenser, Milton

Drama, Sonnet, Epic — স্বর্ণযুগ

Neoclassical

1660-1798

Dryden, Pope, Swift, Johnson

Heroic Couplet; Satire; Reason

Romantic

1798-1832

Wordsworth, Coleridge, Byron, Shelley, Keats

Imagination; Nature; Lyric Poetry

Victorian

1832-1901

Dickens, Tennyson, Browning, Eliot (George)

Novel; Social Reform; Industrialism

Modern

1901-1939

Joyce, Woolf, T.S. Eliot, Lawrence

Stream of Consciousness; WWI

Postmodern

1939-present

Beckett, Rushdie, Golding

Meta-fiction; Absurdism; Plurality

প্রশ্নোত্তর Q&A

PART A — Literary Periods-এর সাধারণ জ্ঞান

Q1. ইংরেজি Literary Period-গুলোর নামকরণ বেশিরভাগ ক্ষেত্রে কীভাবে হয়েছে?

(A) The leading characteristic of the age

(B) Monarchs or political events

(C) The primary author of the age

(D) The language of the age

সঠিক উত্তর: (B) Monarchs or political events — যেমন Elizabethan = Queen Elizabeth, Jacobean = James I, Victorian = Queen Victoria।

Q2. কোন Literary Period সবার আগে এসেছে?

(A) Regency

(B) Victorian

(C) Romantic

(D) Restoration

সঠিক উত্তর: (D) Restoration Period (1660-1700) সবার আগেকারণ Regency (1811-20), Victorian (1832-1901), Romantic (1798-1832) সবই পরে

Q3. Shakespeare কোন ভাষায় লিখেছেন?

(A) Middle English

(B) German

(C) Old English

(D) Modern English

সঠিক উত্তর: (D) Shakespeare Modern English-এ লিখেছেন — Elizabethan Period-এ।

Q4. Jane Austen কোন Period-এ লিখেছেন?

(A) Restoration

(B) Victorian

(C) Middle English

(D) Regency

সঠিক উত্তর: (D) Jane Austen লিখেছেন Regency Period-এ (১৮১১-২০) — Romantic Period-এর মধ্যে পড়ে

Q5. The Brontë sisters কোন Period-এ লিখেছেন?

(A) Regency

(B) Restoration

(C) Romantic

(D) Victorian

সঠিক উত্তর: (D) Charlotte, Emily ও Anne Brontë Victorian Period-এ লিখেছেন

PART B — Old English ও Middle English

Q6. Old English Period-এর Classical work কোনটি?

(A) Song of a Husbandman

(B) The Pardoner's Tale

(C) Beowulf

(D) Romeo and Juliet

সঠিক উত্তর: (C) Beowulf হলো Old English Period-এর সবচেয়ে বিখ্যাত কাব্য

Q7. Battle of Hastings-এর আগে লেখা কোন কাজটি?

(A) Canterbury Tales

(B) Beowulf

(C) The Domesday Book

(D) Sons and Lovers

সঠিক উত্তর: (B) Beowulf আনুমানিক ৭০০-১০০০ খ্রিস্টাব্দে লেখা — Battle of Hastings (১০৬৬) অনেক আগে

Q8. Geoffrey Chaucer কোন King-এর সেবা করেছেন?

(A) Richard III

(B) James I

(C) Edward III

(D) Henry II

সঠিক উত্তর: (C) Geoffrey Chaucer served King Edward III ।

Q9. Piers Plowman কোন শতকে লেখা?

(A) 12th

(B) 10th

(C) 14th

(D) 11th

সঠিক উত্তর: (C) Piers Plowman ১৪শ শতকে (14th century) William Langland লিখেছেন

Q10. কোন writer Renaissance-এর ছিলেন না?

(A) William Shakespeare

(B) Sir Philip Sidney

(C) Christopher Marlowe

(D) Sir Thomas Malory

সঠিক উত্তর: (D) Sir Thomas Malory মারা যান ১৪৭১ সালে — Renaissance শুরুর (১৫০০) আগেতিনি Middle English period-এর

PART C — Renaissance ও Neoclassical

Q11. 'Idol of the Renaissance' কাকে বলা হয়?

(A) Edmund Spenser

(B) John Milton

(C) William Shakespeare

(D) Thomas More

সঠিক উত্তর: (C) William Shakespeare হলেন Idol of the Renaissance।

Q12. Renaissance-এর 'Poet's Poet' কাকে বলা হয়?

(A) John Milton

(B) William Shakespeare

(C) Edmund Spenser

(D) Christopher Marlowe

সঠিক উত্তর: (C) Edmund Spenser হলেন 'Poet's Poet' of the Renaissance।

Q13. 'Last word of English Renaissance' কে?

(A) Shakespeare

(B) Thomas More

(C) Edmund Spenser

(D) John Milton

সঠিক উত্তর: (D) John Milton হলেন 'The last word of the English Renaissance'।

Q14. Early Renaissance-এর 'Great Humanist' কে?

(A) William Shakespeare

(B) Thomas More

(C) Edmund Spenser

(D) John Milton

সঠিক উত্তর: (B) Sir Thomas More হলেন the great humanist of Early Renaissance।

Q15. Jacobean Period-এ কোন King ছিলেন?

(A) James II

(B) James I

(C) Charles I

(D) Charles II

সঠিক উত্তর: (B) Jacobean = King James I-এর নামে (১৬০৩-১৬২৫)।

Q16. Restoration Period-এ কী 'Restored' হয়েছিল?

(A) Parliament

(B) Monarchy (Charles II)

(C) Theatre only

(D) The Church

সঠিক উত্তর: (B) ১৬৬০ সালে Monarchy restored হয়েছিল — Charles II সিংহাসনে ফিরলেন

Q17. Neoclassical Period-এর অন্তর্গত নয় কোনটি?

(A) The Restoration

(B) Jacobean Age

(C) The Augustan Age

(D) The Age of Sensibility

সঠিক উত্তর: (B) Jacobean Age (1603-25) হলো Renaissance-এর একটি sub-period — Neoclassical-এর নয়

Q18. Restoration Period-এ কোন ঘটনাটি ঘটেনি?

(A) Charles II সিংহাসনে

(B) The French Revolution

(C) The Great Fire of London

(D) The Exclusion Bill Crisis

সঠিক উত্তর: (B) The French Revolution (১৭৮৯) Restoration Period-এ হয়নিতা হয়েছিল অনেক পরে

PART D — Romantic ও Victorian Period

Q19. Romanticism কবে শুরু হয়েছে বলে সাধারণত ধরা হয়?

(A) Publication of 'Intimations of Immortality'

(B) The Reform Bill of 1832

(C) The beginning of Queen Victoria's reign

(D) Publication of 'Lyrical Ballads' and its preface

সঠিক উত্তর: (D) Romanticism শুরু = Publication of 'Lyrical Ballads' and its preface (১৭৯৮)।

Q20. Romanticism-এর সংজ্ঞা কোনটি?

(A) Movement of daily life affairs

(B) Movement for classics

(C) Movement of poem

(D) Movement for imagination over reason

সঠিক উত্তর: (D) Romanticism = 'movement for imagination over reason'।

Q21. কোন Romantic কবি Pope-কে admire করতেন?

(A) Coleridge

(B) William Wordsworth

(C) Byron

(D) Keats

সঠিক উত্তর: (C) Byron একমাত্র Romantic কবি যিনি Pope-কে admire করতেন

Q22. Lake Poets কারা?

(A) Byron, Shelley, Keats

(B) Wordsworth, Coleridge, Southey

(C) Dryden, Pope, Swift

(D) Milton, Donne, Herbert

সঠিক উত্তর: (B) Lake Poets = Wordsworth, Coleridge ও Southey।

Q23. 'The Triumph of Life' কে লিখেছেন?

(A) Keats

(B) Blake

(C) Shelley

(D) Byron

সঠিক উত্তর: (C) 'The Triumph of Life' লিখেছেন P.B. Shelley।

Q24. Victorian Period-এ লিখেছেন কিন্তু ২০শ শতক পর্যন্ত publish হননি কে?

(A) Christina Rossetti

(B) Gerard Manley Hopkins

(C) Elizabeth Barrett Browning

(D) Ted Hughes

সঠিক উত্তর: (B) Gerard Manley Hopkins (১৮৪৪-১৮৮৯) Victorian Period-এ লিখেছেন, কিন্তু প্রথম প্রকাশ ১৯১৮ সালে

Q25. Hardy কোন ধরনের লেখক?

(A) Optimist

(B) Meliorist

(C) Mystic

(D) Pessimist

সঠিক উত্তর: (D) Thomas Hardy হলেন একজন Pessimist।

PART E — Modern ও Postmodern Period

Q26. Modern Age-কে কোন ধরনের যুগ বলা হয়?

(A) Age of Harmony

(B) Pessimism and Cynicism, Conflicts and Controversies

(C) Age of Optimism

(D) Age of Faith

সঠিক উত্তর: (B) Modern age is an age of Pessimism and Cynicism and Conflicts and Controversies।

Q27. Joyce-এর 'Ulysses' কত সময়ের মধ্যে সংঘটিত হয়?

(A) A week

(B) 24 hours

(C) A lifetime

(D) 6 months

সঠিক উত্তর: (B) Joyce-এর Ulysses মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সংঘটিত

Q28. Virginia Woolf-এর 'Orlando' কোন theme নিয়ে?

(A) War ও peace

(B) Transgendering

(C) Social inequality

(D) Stream of consciousness only

সঠিক উত্তর: (B) Orlando deals with the theme of transgendering

Q29. 'East Coker' কার লেখা?

(A) Browning

(B) Wordsworth

(C) T.S. Eliot

(D) Coleridge

সঠিক উত্তর: (C) 'East Coker' হলো T.S. Eliot-এর Four Quartets-এর একটি অংশ

Q30. WWI-এ affected হননি এমন কবি কে?

(A) T.S. Eliot

(B) Siegfried Sassoon

(C) Wilfred Owen

(D) Oscar Wilde

সঠিক উত্তর: (D) Oscar Wilde মারা যান ১৯০০ সালে — WWI (১৯১৪-১৮) শুরুর আগেই

Q31. Which of the following periods of English literature came last?

(A) The Elizabethan Age

(B) The Commonwealth Period

(C) The Jacobean Age

(D) The Middle English Period

সঠিক উত্তর: (B) The Commonwealth Period (১৬৪৯-৬০) সবার শেষে — Elizabethan (১৫৫৮-১৬০৩) ও Jacobean (১৬০৩-২৫) আগে, Middle English (১০৬৬-১৫০০) সবার প্রথমে

Q32. কোন work Battle of Hastings-এর আগে লেখা হয়েছিল?

(A) Bede's Ecclesiastical History

(B) Julian of Norwich's Book of Showings

(C) Chaucer's Canterbury Tales

(D) Sir Thomas More's Utopia

সঠিক উত্তর: (A) Bede-এর 'An Ecclesiastical History of the English People' (৭৩১ AD) সবচেয়ে আগে — Battle of Hastings (১০৬৬) অনেক আগে

Review this chapter

You Can Also Read

Chapters closely related to the one you are reading now.

Most Read by Students

Popular picks getting the strongest student traffic right now.

অসহযোগ আন্দোলন (মার্চ ১৯৭১)

No reviews
1 student
Read chapter

নদী, সেতু, পাহাড়, দ্বীপ, বন, সমুদ্রবন্দর

No reviews
1 student
Read chapter

বাংলা ভাষার রীতি

No reviews
1 student
Read chapter

Others Who Read This Also Read

Behavior-based suggestions from student reading patterns where available.

Best Reviewed

Chapters earning the strongest student feedback.

Course Suggestions

Want a more guided path after this chapter? These courses are the closest fit.

Browse all courses
Learner fit৳1,999

Bangla

Bangla Language Mastery

Popular with BCS learners who want guided study.

6 lessons8.5h4.9 (186)1.3K students

By Sadia Rahman

View course
Learner fit৳2,999

Platform Building

Teacher Marketplace Blueprint

Popular with BCS learners who want guided study.

5 lessons6.8h4.9 (28)410 students

By Sadia Rahman

View course
FreeFree

English

Admission English Playbook

Free guided course with lessons you can jump into anytime.

4 lessons4.2h4.8 (91)2.8K students

By Rayan Akter

View course